ফেনীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম শর্শদির সিনিয়র মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় হেসাখালে তার নিজ প্রতিষ্ঠিত আশরাফ নগর দারুল উলুম মাদরাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মাওলানা মিজানুর রহমান কাসেমী প্রায় তিন দশক ধরে জামিয়া ইসলামিয়া দারুল উলুম শর্শদিতে সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কুমিল্লা ও ফেনী অঞ্চলে একজন সুপরিচিত আলেম, মুহাদ্দিস ও ইসলামী আলোচক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
তার ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দ্বীনি অঙ্গনে একজন অভিজ্ঞ আলেমের শূন্যতা তৈরি হয়েছে।
0 Comments